আগের ম্যাচেই সেঞ্চুরি পেতে পারতেন। তবে দল জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়ায় ৮৬ রানে অপরাজিত থাকতে হয় রকিবুল হাসানকে। সেদিন তিন অঙ্ক ছুঁতে না পারার আক্ষেপটা আজ মেটালেন প্রাইম দোলেশ্বর ব্যাটসম্যান।

ফতুল্লায় ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে সুপের লিগের চতুর্থ রাউন্ডে ৯৬ বলে ঠিক ১০০ রান করেছেন রকিবুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটার তার চতুর্থ সেঞ্চুরি।

রকিবুলের সেঞ্চুরির পাশাপাশি ৪২ বলে অপরাজিত ৭৪ রানের (৯ চার, ২ ছক্কা) ঝোড়ো ইনিংস খেলেছেন অলরাউন্ডার নাসির হোসেন। ৬৪ রান করেছেন শচীন বেবি। এই তিনজনের ব্যাটে চড়ে ভিক্টোরিয়াকে ৩৩৪ রানের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে দোলেশ্বর।

টস জিতে ব্যাট করতে নামা দোলেশ্বরের ইনিংস শুরু করতে নেমেছিলেন রকিবুল। প্রথম ওভারে তার সঙ্গী ইমতিয়াজ হোসেন ফিরে গেলেও রকিবুল দলকে এগিয়ে নিয়ে যান।

এরপর দলীয় ৭৮ রানে রনি তালুকদার (৩৬) বিদায় নিলে তৃতীয় উইকেটে সচীন বেবিকে সঙ্গে নিয়ে ১২৪ রানের বড় জটি গড়েন রকিবুল। পাশাপাশা তিনি তুলে নেন সেঞ্চুরি। এনামুল হকের বলে জুবায়ের আহমেদকে ক্যাচ দেওয়ার আগে ৯৬ বলে ১০টি চারের সাহায্যে করেন ১০০ রান।

এবারের ঢাকা লিগে এখন পর্যন্ত ১৫ ম্যাচে রকিবুলের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৫৩ রান। ৪টি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরি।

এফএফ