পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১৩ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১০২ রান করেন তামিম। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি।

২০০৭ সালে ওয়ানডেতে অভিষেক হয় নাফিস ইকবালের ছোট ভাই তামিমের। এরপর ১৪২ ম্যাচে ১৪১ ইনিংস ব্যাট করে মোট ৪২৩২ রান করেছেন তিনি। এতে হাফ-সেঞ্চুরি করেছেন ২৮টি। আর এই ম্যাচের সেঞ্চুরি নিয়ে মোট শতকের সংখ্যা হল ৫টি।

এই সেঞ্চুরির ফলে দীর্ঘ দিনের সেঞ্চুরি খরা ঘুচালেন তামিম। দীর্ঘ দুই বছর পর তিন অংকের ঘরের পৌঁছালেন তিনি। এর আগে ২০১৩ সালের মার্চ মাসে শ্রীলঙ্কার হাম্বানটোটায় ১১২ রানের ইনিংস খেলেছেন।

তামিম সর্বশেষ হাফ-সেঞ্চুরি করেছেন বেশি দিন হয়নি। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষেই পূর্ণ করেছিলেন ২৮তম হাফ-সেঞ্চুরি।

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ৫ রানের আক্ষেপ থেকে গিয়েছিল তার। আউট হয়েছিলেন ৯৫ রানে।

বিশ্বকাপে পর পাকিস্তান সিরিজে প্রথম ম্যাচেই সেই স্বপ্নটি পূর্ণ করলেন তামিম। ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ১৫৪ রানে। এবার সেই রেকর্ড ভেঙ্গে দেয়ার পালা তার।

জেডআই