বিশ্বকাপের ষষ্ঠ শিরোপার জন্য ঘরের মাঠে লড়াই শুরু করেছে ব্রাজিল। কিন্তু স্বাগতিকদের খেলায় পুরোপুরি সন্তুষ্ট নন লিজেন্ড ফুটবলার পেলে।

পেলের মতে, একক কারো ওপর নির্ভর করে বিশ্বকাপে বেশি দূর যাওয়া যায় না। এটা অনেক কঠিন পথ। সঙ্গে নিতে হয় দায়িত্বও।

ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জয়ী পেলে বলেছেন, ‘আমরা নেইমারকে নিয়ে স্বপ্ন দেখছি। কিন্তু ওর পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়।’

কিছুটা আক্ষেপ ঝরেছে পেলের কণ্ঠে। বলেছেন, ‘আমাদের দলে এ মুহূর্তে রোমারিও এবং রোনালদোর মতো কোন ফরোয়ার্ড নেই। ওরা খুবই দ্রুতগতির ফুটলার ছিল। যেকোনো সময় খেলার ফলাফল বা দৃশ্যপট বদলতে দিতে সক্ষম ছিল ওরা।’

ফ্রেদের পারফর্মে খুশি নন পেলে। বলেছেন, দুর্ভাগ্যবশত বিশ্বকাপের আগেই চোটে আক্রান্ত ছিল ফ্রেদ। ওকে দেখে মনে হচ্ছে শারীরিকভাবে ফিট নয়।’

‘এ’ গ্রুপে এরই মধ্যে ২টি ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্বাগতিকরা।

ঢাকা, ১৯ জুন (টাইমিনিউজবিডি.কম) // জেআই