হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে লড়াই করছে মুশফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা চলছে। দিনের শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪১/১ রান।
দিন শুরু হয় রান আউটের মধ্য দিয়ে। তামিম ২৫ করে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন। ক্রিজে বেশিক্ষন থাকতে পারেননি মমিনুলও। তিনি সাজঘরে পিরেন ১২ রান করে।মাহমুদুল্লাহ আর সাকিব বড় জুটির আবাস দিলেও বেশি সময় টিকতে পারেনি মাহমুদুল্লাহ। ইশান্তের বলে আউট হওয়ার আগে করেন ২৮ রান।
অধিনায়ককে সাথে নিয়ে পতিরোধ গড়ার চেষ্টা করে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্রিজে আছেন সাকিব ২৮ রান ও মুশফিক ১ রানে। বাংলাদেশ ১২৪/৪ রানে ব্যাট করছে ।এর আগে ভারত ৬৮৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে।
উল্লেখ্য টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হচ্ছে ভারত। আর তালিকার নবম স্থানে রয়েছে বাংলাদেশ। টেস্টে নামার আগে বাংলাদেশের পয়েন্ট ৬২ ও ভারতের ১২০।
বিশ্লেষণে দেখা যায়, আসলে হায়দরাবাদ টেস্টের জয়-পরাজয় দুই দলের র্যাঙ্কিংয়ে তেমন কোনো পরিবর্তন আনবে না। তবে রেটিং পয়েন্টে কম-বেশি হবে।
এই যেমন-
বাংলাদেশ যদি একমাত্র টেস্টটিতে জয়লাভ করে, তবে টাইগারদের পয়েন্ট ৫ পয়েন্ট বেড়ে হবে ৬৭। আর হেরে গেলে ১ পয়েন্ট কমে হবে ৬১।
অন্যদিকে তালিকার শীর্ষে থাকা ভারত যদি জয় পায় তাহলে ১ পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট হবে ১২১। আর হারলে দাঁড়াবে ২ পয়েন্ট কমে হবে ১১৮।
আর যদি টাইগাররা ড্র করতে পারে তাহলেও কিছুটা পয়েন্টে উন্নতি হবে মুশফিকদের। ড্র হলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬৪ ও ভারতের পয়েন্ট হবে ১১৯।
তাই এই ম্যাচে হেরে গেলেও টাইগারদের পয়েন্টে তেমন প্রভাব পরবে না। তবে জয় না পেলেও অন্তত ড্র করলেও হবে খুব বড় সাফল্য। অন্য দিকে জয় বাদে যেকোনো ফলাফলই হবে পয়েন্টের হিসেবে স্বাগতিক ভারতের জন্য বিরাট ক্ষতি।
মাহমুদ





