লা লিগার শিরোপাটির জন্য দেড় যুগ ধরে অপেক্ষায় ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৯৯৬ সালের পর শিরোপাটি জেতা হয়নি তাদের। নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ একের পর এক শিরোপা জিতলেও সমর্থকদের হতাশ করেছে অ্যাটলেটিকো। অবশেষে শনিবার ন্যু ক্যাম্পে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই হতাশা কাটিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরল কোচ ডিয়াগো সিমনের শিষ্যরা।
ন্যু ক্যাম্পে অবশ্য ৩৩ মিনিটে অ্যালেক্সিস সানচেজের দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয়ার্ধের চার মিনিটের মধ্যে দিয়েগো গোডিনের হেড থেকে অ্যাটলেটিকো শুধু সমতায় ফেরায়নি; শিরোপার জন্য মূল্যবান এক পয়েন্ট এনে দিয়েছিল। আর এতেই ১০ বছর পরে বার্সা ও রিয়াল মাদ্রিদের পরে তৃতীয় কোন দল হিসেবে স্প্যানিশ লিগের শিরোপা অন্য কোন ক্লাবে গেল। এই নিয়ে ১০ বার লিগ শিরোপাটি জিতল অ্যাটলেটিকো।
এই ড্রয়ে এক পয়েন্ট অর্জন করায় রিয়াল মাদ্রিদের সাথে সমান ৮৭ পয়েন্ট নিয়ে হেড টু হেড-এ এগিয়ে থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছে কাতালানরা। অ্যাটলেটিকো এই দুই দলের থেকে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে।
ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুটা দারুণভাবে করেছিল সফরকারীরা। কিন্তু মাত্র ১৫ মিনিটের মধ্যে দলের মূল স্কোরার ডিয়াগো কস্তার হ্যামস্ট্রিং ইনজুরি তাকে মাঠেই বাইরে পাঠিয়ে দেয়। এই ইনজুরির ফলে আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিল।
এরপর মিডফিল্ডার আরদা তুরান কোমরের ইনজুরিতে পড়লে আদ্রিয়ান লোপেজ এবং রাউল গার্সিয়াকে একটু আগেভাগেই মাঠে নামাতে বাধ্য হন সিমন। ম্যাচের সময় গড়ানোর সাথে সাথে কাতালানরা নিজেদের মেলে ধরতে শুরু করে। ডানদিক থেকে দানি আলভেসের ক্রস থেকে পেদ্রো রদ্রিগেজের হেড বাইরে দিয়ে চলে যায়। সামনে থেকে এগিয়ে থেকে বার্সেলোনা যখন একের পর এক আক্রমণ চালাচ্ছিল তখনই লিওনেল মেসির দারুণ এক পাস থেকে ডান দিকে সানচেজ কোনাকুনি শটে স্বাগতিকদের এগিয়ে দেন। অ্যাটলেটিকোর বেলজিয়ান গোলরক্ষক থিবাট করটোয়িস শটটি বুঝে ওঠার আগে তা জালে জড়ায়।
বিরতির আগে ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্যে অ্যাটলেটিকো বেশ কয়েকটি কর্নার পেলেও তার থেকে কোন কাজ করতে পারেনি। এর মধ্যে মেসি এবং সার্জিও বাসকোটের হলুদ কার্ড বার্সা শিবিরে হতাশার জন্ম দিয়েছে।
বিরতির পরপরই অ্যাটলেটিকো যেন গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ডেভিড ভিয়ার লো শট অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। তবে ৪৯ মিনিটে গোডিন আর ভুল করেননি। জাবির কর্নার থেকে শক্তিশালী হেডে হোসে ম্যানুয়েল পিন্টোকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান এই ডিফেন্ডার।
এরপর ইনজুরি আক্রান্ত বাসকোয়েটের স্থানে অ্যালেক্স সং এবং নেইমারকে নামিয়েও জয়ের দেখা পাননি বার্সা বস জেরার্ডো মার্টিনো। ম্যাচ শেষের ২৫ মিনিট আগে মেসির একটি বল জালে জড়ালে অফ সাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
দেড় যুগ পর সেরা অ্যাটলেটিকো
লা লিগার শিরোপাটির জন্য দেড় যুগ ধরে অপেক্ষায় ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৯৯৬ সালের পর শিরোপাটি জেতা হয়নি তাদের। নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ একের পর





