ফিওরেনটিনার কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার।

বৃহস্পতিবার আর্তেমিউ ফ্রাঞ্চি স্টেডিয়ামে দ্বিতীয় লেগের লড়াইয়ে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ফিওরেনটিনা।

সপ্তাহখানেক আগে প্রথম লেগের লড়াইয়ে নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে ১-১ গোলে ড্র করেছিল টটেনহ্যাম।

ফলে দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ-১৬ নিশ্চিত করেছে ফিওরেনটিনা।

এদিন খেলার ৫৪ মিনিটে ফিওরেনটিনাকে লিড এনে দেন মারিও গোমেজ। ৭১ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান চেলসি থেকে ধারে খেলতে আসা মোহাম্মদ সালেহ। কিন্তু একটি গোলও শোধ করতে পারেনি হটস্পার।

ফলে বড় ব্যবধানে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে ফিওরেনটিনা।

জেডআই