২০১২ সালে সফর বাতিল করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সাড়ে তিন লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার বিসিবি'র পক্ষ থেকে এ সিদ্ধোন্তের কথা জানানো হয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদে বিসিবি থেকে কাউকে মনোনয়ন দেয়া হবে না বলে জানানো হয়েছে।

২০১২ সালে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেই সফর বাতিল করে বিসিবি। ফলে দীর্ঘ দিন ধরে ক্ষতি পূরণ দাবি করে আসছিল পিসিবি।

অবশেষে বিষয়টি নিষ্পত্তির জন্য ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বাংলাদেশ।

এদিকে বিশ্বকাপে আইসিসির সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়া সভাপতির পদ থেকে সরে দাঁড়ান বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল। পদটি শূন্য হওয়ায় বাংলাদেশের কাছে প্রার্থী মনোয়ন চাওয়া হয়। কিন্তু সেখানে বাংলাদেশ থেকে কাউকে মনোয়ন দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আগামী ১৫ ও ১৬ এপ্রিল আইসিসির বোর্ড সভায় সভাপতির পদ পূরণের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।

জেডআই