বিশ্বকাপ ফুটবল ২০১৮ সামনে রেখে পরবর্তী দুটি বাছাই পর্বের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। নতুন কোচ টিটের ঘোষিত এই স্কোয়াডে রয়েছেন সদ্য রিও অলিম্পিক ফুটবলের স্বর্ণজয়ী ব্রাজিল দলের ৭ ফুটবলার। এদের মধ্যে নেইমারও রয়েছেন।

এ ছাড়া রয়েছেন আলিম্পিক দলের গোলরক্ষক ওয়েভারটন, রক্ষণভাগের মারকুইনহোস ও রদ্রিগো কাইও, মিডফিল্ডার রেনাতো অগাস্তো এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা ও গ্যাব্রিয়েল জেসাস।

বিশ্বকাপের বাছাই পর্বে আগামী ১ সেপ্টেম্বর ইকুয়েডরের এবং এর ৫দিন পর কলোম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে লাতিন আমেরিকান অঞ্চলের বাছাই পর্বের টেবিলে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

প্রসঙ্গত, গত শনিবার মারাকানায় জার্মানিকে হারিয়ে অলিম্পিকের স্বর্ণ জিতেছে নেইমারের নেতৃত্বাধীন ব্রাজিল দল (মূলত অনূর্ধ্ব-২৩ দল)। নারী-পুরুষ দুই ইভেন্ট মিলিয়ে অলিম্পিকে এটাই ব্রাজিলের প্রথম স্বর্ণ জয়ের রেকর্ড।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়ার জন্য নেইমারকে ব্রাজিলেই থাকার অনুমতি দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ফলে রবিবার স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক বিলবাও’র বিপক্ষে বার্সার জার্সিতে দেখা যাবে না নেইমারকে।

এমএনজে