অস্টেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচেও জয় পায়নি ভারত। প্রথম দুই ম্যাচে হেরে গেলেও তৃতীয় ম্যাচের মতো শেষ ম্যাচটিও ড্র করেছে কোহলিরা।
শনিবার টেস্টের শেষ দিনে টি-টোয়েন্ট স্টাইলে ব্যাট করে ৩৪৮ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ দিনে ভারতকে ব্যাট করতে দেয়। এদিন ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করে ভারত। দিনের এক বল বাকি থাকতে ড্র মেনে নেয় দল দুটি।
ভারতের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ স্কোর ৮০ রান করেন মুরালি বিজয়। প্রথম ইনংসে সেঞ্চুরি করা বিরাট কোহলি করেন ৪৬ রান। এটি দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৫৭২/৭ (ডি.) এবং ২৫১/৬ (ডি.)
ভারত : ৪৭৫/১০ এবং ২৫২/৭
ফল : ম্যাচ ড্র
সিরিজ : ৪ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
সিরিজসেরা : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
জেডআই





