অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নের ঘূর্ণি যাদুতে মাত্র ১৮৯ রানেই শেষ হয়ে যায় কোহলি বাহিনীর ইনিংস। নাথান একাই নেন ৮ উইকেট। জবাবে প্রথম দিন শেষে বিনা উইকেটে ৪০ রান নিয়ে সকালটা দেখেশুনেই শুরু করেছিলেন অজি ওপেনাররা। তবে মাত্র ১২ রান যোগ করেই বিদায় নেন ওয়ার্নার। অজি পার্টনারশীপ ভাঙেন রবিচন্দন অশ্বিন। ২২তম ওভারের প্রথম বলেই ৩৩ রান করা ওয়ার্নারকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি।
২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। রেনশো ১৬ এবং স্টিভেন স্মিথ ১ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
প্রসঙ্গত, প্রথম টেস্টেও বাজেভাবে হারে ভারত। প্রথম ইনিংসে ১০৫ এবং দ্বিতীয় ইনিংসে ১০৭ রান করে অলআউট হয়েছিল কোহলি বাহিনী। এতে ৩৩৩ রানের বড় জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া।
নাজিব





