বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত ব্যাট করে পাকিস্তান। তবে টাইগার বোলার নাসিরের পর পাকদের উপর আঘাত হেনেছেন আরাফাত সানি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন আযহার আলী (৫৩) ও হারিস সোহাইল (০)।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করছে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯১ রান সংগ্রহ করে।
অবশেষে ১৮তম ওভারে নাসিরের শেষ বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হন অভিষিক্ত সামি আসলাম (৪৫)।
ক্রিজে এসে ১৫ বলে মাত্র ৪ রান সংগ্রহ করতেই আরাফাত সানির বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন মোহাম্মদ হাফিজ।
এই ম্যাচে জিততে পারলেই সফরকারীদেরকে হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ।
জেডআই





