বিশ্বকাপে ‘এইচ’গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয়ে ২৩ মিনিটেই এগিয়ে গেলো আলজেরিয়া। পেনাল্টি পেয়ে গোল করে আলজেরিয়াকে এগিয়ে নেন প্লেমেকার ফেঘুলি। বেলজিয়াম ডিফেন্ডর ভ্যান ভারতোনেঘেন ডিবক্সের ভেতরে ফেঘুলিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ড দেখেন ভারতোনেঘেন।
পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি আলজেরিয়ার ১০ নম্বর জার্সিধারী ফেঘুলি।
এর আগে খেলার শুরু থেকেই তারকাপূর্ণ বেলজিয়ামকে চাপে রেখে বল পজেশনে এগিয়ে থাকে আলজেরিয়া। এসময় পর্যন্ত আলজেরিয়া ৫৪ শতাংশ বলের দখল রাখে মাঠে।
খেলার ১০ মিনিটে মিডফিল্ডার হ্যাজার্ড, ডি ব্রাউন ও নেসার চাদলির সমন্বয়ে আক্রমণে যায় বেলজিয়াম। তবে আলজেরিয়ার রক্ষণভাগ সহজেই সে আক্রমণ প্রতিহত করে।
এরপর বেলজিয়াম মাঝমাঠের নিয়ন্ত্রণ ফিরে পায়। ১৮ মিনিটে বাইটেন দূর থেকে শট নিয়ে গোল করার চেষ্টা করেন, কিন্তু আলজেরিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে বল মাঠের বাইরে চলে যায়।
ঢাকা, ১৭ জুন, (টাইমনিউজবিডি.কম) জেইউ





