বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের ছবি ও স্বাক্ষরসহ একটি ফ্রেমের ওপর ডিসপ্লে করা কমলা রঙ্গের পুমা ব্রান্ডের বিশেষ এক জোড়া জুতা চুরি হয়ে যায়। সেই জুতা ফিরিয়ে দিতে অনুরোধ করেছেন জ্যামাইকান তারকা।
জুতা জোড়া ফেরত দেয়ার জন্য টুইটারে অনুরোধ করেছেন বোল্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি জানি আপনারা আমাকে ভালবাসেন কিন্তু কোরিডনে উসাইন বোল্ট স্বাক্ষরিত জুতা জোড়া আপনারা চুরি করতে গেলেন কেন ... আমি জানি আপনারা এটা ফেরত দিচ্ছেন। ঠিক?
‘এজন্য আপনাদের কেবল আমাকে বললেই হতো। এ জিনিসটা চুরি করার কোন দরকার ছিল না। এখন ফেরত দিন।’
উল্লেখ্য, দাতব্য নিলামে বিক্রির জন্য কোরিডনে একটি প্রকৌশল কোম্পানি তাদের নির্ধারিত জায়গায় জুতা জোড়া রাখা হয়েছিল। সেখান এ জুতা জোড়া হারিয়ে যায়।
ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি) //জেডআই