ব্রিসবেনে দিবারাত্রির পাকিস্তান চতুর্থ দিন শেষ করেছে ৮ উইকেটে ৩৮২ রানে। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ১০৮ রান, ২ উইকেট অস্ট্রেলিয়ার। সফরকারীদের লক্ষ্য ৪৯০ রান ।কাজটা কঠিন পাকিস্তানের জন্য ।

তবে আসাদ শফিক তাদের আশার আলো জ্বালিয়ে রেখেছেন । দারুণ এক সেঞ্চুরিতে ১০০ রানে অপরাজিত আছেন তিনি। ইয়াসির শাহ অপরাজিত ৪ রানে।

এই টেস্টে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে  ৮ উইকেট হারিয়েছিল ৬৭ রানেই, ইনিংস শেষ ১৪২ রানে। আর তারা কিনা দ্বিতীয় ইনিংসে কী দুর্দান্ত লড়াইটাই না করছে পাকিস্তান গ্যাবায় ২ উইকেটে ৭০ রান নিয়ে রোববার চতুর্থ দিন শুরু করেছিল ।

আজহার আলী ৪১ রান নিয়ে দিন শুরু করে তুলে নেন ফিফটি। ফিফটি করেন ইউনিস খানও। তৃতীয় উইকেটে গড়েন ৯১ রানের জুটি। অধিনায়ক মিসবাহ-উল-হক  দুই অঙ্ক ছোঁয়ার আগেই  ফিরে যান। খানিক বাদে বিদায় নেন ইউনিসও।এমন সময় পাকিস্তানের স্কোর তখন ৫ উইকেটে ১৭৩।

শফিকের লড়াই শুরু এখান থেকেই। তিনি সরফরাজ আহমেদের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। মিচেল স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে সরফরাজ করেন ২৪। সরফরাজ ফিরলেও সপ্তম উইকেটে মোহাম্মদ আমিরকে সঙ্গে নিয়ে ৯২ রানের বড় জুটি গড়েন তিনি। আমির ফিরলে ভাঙে এ জুটি। আমির ক্যারিয়ার সেরা ৪৮ রান করেন।

দিনের খেলা ১৭ ওভারের মতো বাকি তখনো। অষ্টম উইকেটে শফিককে  সঙ্গ দেন ওয়াহাব রিয়াজ। বার্ডের করা দিনের শেষ ওভারের প্রথম বলে ৩ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শফিক। কিন্তু তৃতীয় বলে ওয়াহাব (৩০) স্মিথকে ক্যাচ দিলে ভাঙে ৬২ রানের জুটি।

নাজিব