পাকিস্তানের বিপেক্ষ টেস্টে সিরিজে প্রথম ম্যাচের প্রথম দিনে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

লাঞ্চ বিরতির আগে এক উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন ইমরুল কায়েস। তার সঙ্গে আছেন এখনও রানের খাতা খুলতে না পারা মুমিনুল হক।

বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগে ২৭তম ওভারের শেষ বলে মাঠ থেকে বিদায় নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। ইয়াসির শাহ'র বলে আযহার আলীর হাতে ক্যাচ আউট হওয়ার ২৫ রান সংগ্রহ করেছেন তিনি।

মঙ্গলবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

জেডআই