চার বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সেরা এই অলরাউন্ডারের কাছে আইপিএলের এই দলটি তাই ঘরের মতোই কারণ, বাংলাদেশের সঙ্গে সবকিছুর মিল আছে বলেই এমনটা মনে করেন সাকিব।
ভারতের একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে কেকেআর সাকিবের জন্য কেন স্পেশাল, এ নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার এখানে বাড়ির মতো মনে হয়। জাতীয় দলের পর এটাই একমাত্র দল, যেখানে আমি এতোদিন ধরে খেলছি। আমরা একই ভাষায় কথা বলি, একই ধরণের সংস্কৃতি ভাগ করি। এমনকি প্লেনের দূরত্বটাও মাত্র আধা ঘণ্টার!’
তিনি আরো বলেন, ‘আমার কাছে মনে হয়, যদি আমি বাইরে বাইরে যায় এখানকার মানুষ তাদেরই একজন মনে করে আমাকে। তাদের কাছ থেকে যে আন্তরিকতা পাই, সেটা অসাধারণ।’
২০১১ সালে কলকাতায় যোগ দেন সাকিব। দুইবারের আইপিএলে শিরোপা জয়ের ক্ষেত্রেই দলের হয়ে সাকিবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।
এছাড়াও গত আসর পর্যন্ত ব্যাট হাতে ৩২ ম্যাচে সংগ্রহ করেছেন ৩৮৩ রান। অন্যদিকে, বল হাতে ৩২ ম্যাচে ৩৮ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মোট তিনবার।
এমআইএস।





