"আই থিংক রুবেল ইজ ভেরি হ্যাপি নাউ (আমি মনে করি, রুবেল এখন খুব খুশি)"-টাইগার পেসার রুবেল হোসাইনকে নিয়ে এমন মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সোমবার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
এই জয়ে শেষ মুহুর্তে দুর্দান্ত বল করে দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রুবেল।
জয়ের জন্য শেষ দুই ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। তাদের হাতে ছিল দুটি উইকেট। তবে ৪৯তম ওভারের প্রথম ও তৃতীয় বলেই দুটি উইকেট শিকার করে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসান রুবেল।
তাই রুবেলকে নিয়ে ম্যাচ শেষে টাইগার নেতা মাশরাফি এমন মন্তব্য করেন।
উল্লেখ্য, বিশ্বকাপের আগে চিত্রনায়িকা হ্যাপির দায়ের করা মামলায় কারাগারে ছিলেন রুবেল হোসাইন। এবার মাশরাফির ভাষায়, সেই রুবেল উইকেট শিকার করে অনেক হ্যাপি!!
জেডআই





