জার্মানির স্টুটগার্ট ফাইনালে মুখোমুখি হচ্ছেন সাবেক শীর্ষ দুই বাছাই মারিয়া শারাপোভা ও আনা ইভানোভিচ। শনিবার সেমিফাইনালে ইতালির এররানিকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে নাম লিখিয়েছেন শারপোভা।
এদিকে ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছেন ইভানোভিচ। ইয়াঙ্কোভিচকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন সার্বিয়ান তারকা।
আগের দুই ফাইনালেই জয়ী হয়েছিলেন শারাপোভা। এবার টানা তৃতীয়বারের মতো শিরোপাটি জিততে কোর্টে নামবেন তিনি।
ম্যাচ শেষে রুশ ললনা মারিয়া বলেছেন, ‘প্রথম টুর্নামেন্টে ক্লে’কোর্টে খেলা খুব কঠিন। প্রতিটি ম্যাচেই উন্নতি করতে হয়। আর আমি মনে করি এ সপ্তাহে তা করতে পেরেছি।’
ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই