ভোলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অন্তর্বর্তী ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪র্থ বর্ষকে হারিয়ে ৩য় বর্ষ চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার এ খেলার উদ্বোধন করেন ।

২০ ওভারের খেলায় দুই দলের মধ্যে প্রথমে ৪র্থ বর্ষ টস জিতে অধিনায়ক মোঃ রানার নেতৃত্বে ব্যাট করার সিন্ধান্ত নেয়। খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৪৩ রানে অল আউট হয় রানার দল।

১৪৪ রানের টার্গেটে অধিনায়ক আবু তাইয়েব শিশিরের নেতৃত্বে ব্যাট করতে মাঠে নামে ৩য় বর্ষ। আবি আবদুল্লাহর ৪২ রানের অসাধারণ ব্যাটিং নৈপূন্যে ১৮ ওভার ৩ বল খেলে ৬ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌছে ৩য় বর্ষ।

খেলা শেষে বিজয়ী দলকে কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার ৩য় বর্ষের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রফেসর মহসিন গোলদার, হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান মোঃ মনিরুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক জামাল হোসেন, নূর মোহাম্মদ মাসুদ, প্রভাষক মোঃ বাহাউদ্দীন ও হুমায়ুন কবির ।

এমকে