প্রথমবারের মত বাংলাদেশের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট জয়কে ঐতিহাসিক ভাবেই তুলে ধরেছে আন্তর্জাতিক মিডিয়া।
আন্তর্জাতিক মিডিয়ায় বাহবা কুড়িয়েছে বাংলাদেশের টাইগাররা। ২২ ওভার ৫ বলেই খতম হয়ে গেছে ইংলিশদের দ্বিতীয় ইনিংস। টাইগারদের ব্যাটিংয়ের সময় ইংলিশদের ৪টি ক্যাচ মিসের সমালোচনা করেছে বিবিসি’র ক্রীড়া সাংবাদিক ম্যাথিউ হেনরি।
বিবিসির রিপোর্টে মাত্র ৬৪ রানে ইংল্যান্ডের ১০ উইকেটের পতনকে বিস্ময় হিসেবে প্রকাশ করেছে।
এর আগে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারালেও ইংল্যান্ডের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচে সিরিজ ড্র হয়।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে সাংবাদিক লরেন্স বুথ তার ম্যাচ রিপোর্টে লিখেছেন, এ্যালেস্টার কুকের খেলোয়াড়রা মেহেদি হাসানের হাতে রীতিমত ধরা খেয়েছে। কুক ও বেন ডাকেট বিনা উইকেটে শত রান করলেও শেষ রক্ষা হয়নি। ইংল্যান্ডের সঙ্গে ১০ম টেস্ট ও তাদের ৯৫তম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা।
এর আগে খেলার মাঠে ১৬১ রানে যখন ইংল্যান্ডের ৯টি উইকেটের পতন হয় তখন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের জয়ের আশাও তিরোহিত হয়ে পড়ে।
ভারতের এনডিটিভির প্রতিবেদনের শিরোনাম ছিল ‘মেহেদি হাসান রকস ইংল্যান্ড এ্যাজ বাংলাদেশ সিল হিস্টোরিক উইন’। বোলার মেহেদি হাসান মিরাজের দুর্ধর্ষ বোলিংএর স্বীকৃতি দিতে কোনো কার্পণ্য করেনি আন্তর্জাতিক মিডিয়া। দ্বিতীয় টেস্টেও দুই ইনিংসে ১২ ও প্রথম টেস্ট মিলে ১৯টি উইকেট ডেব্যুতে এসে হাতিয়ে নেয়া চাট্টিখানি কথা নয়।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনে বাংলাদেশের এ জয়ের শিরোনাম ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মত টেস্ট জয়ের বিষয়টি। এ নিয়ে আটটি টেস্ট জয় ছিনিয়ে নিল টাইগাররা। ২০০০ সালে টেস্ট স্যাটাস পাওয়ার পর এধরনের জয় বাংলাদেশের জন্যে পাঁচ দিনের খেলায় ঐতিহাসিক।
ডেইলি স্টার ইউকের প্রতিবেদনে বলা হয়েছে ইংল্যান্ডের নাটকীয় ব্যাটিং বিপর্যয়ের ফলে বাংলাদেশ প্রথমবারের মত ইংলিশদের বিরুদ্ধে টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে।
ডেইলি মিরর বলছে, ইংল্যান্ডের শোচনীয় ব্যাটিং বিপর্যয়ে প্রথমবারের মত বাংলদেশ ইংলিশদের বিরুদ্ধে জয়লাভ করেছে। মেহেদি হাসানের ৭৭ রানে ৬ উইকেট প্রাপ্তির ভূয়সী প্রশংসা করেছে মিরর। তবে বিনা উইকেটে ১’শ রান করার পর তার পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়াকে বিদ্রুপ বলতে ছাড়েনি মিরর। বলতে ছাড়েনি যে ইংল্যান্ড প্রথম টেস্টে কম ব্যবধানে জিতলেও দ্বিতীয় টেস্টে হার এড়াতে পারেনি।
জারিফ





