বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বিকাল ৫টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তারা। তবে শুক্রবার জিম্বাবুয়ে দল মিডিয়ার সঙ্গে কোন কথা বলেনি। আগামী রবিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নিবে তারা।

শনিবার থেকে দুই দিন অনুশীলন করে টেস্ট সিরিজ শুরুর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি তিন দিনের ম্যাচ খেলবে তারা। ম্যাচটি শুরু হবে ২০ অক্টোবর।

আগামী ২৫ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে জিম্বাবুয়ে।

৩০ অক্টোবর খুলনা পৌঁছাবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ৩ নভেম্বর, খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে।

এরপর ৮ নভেম্বর চট্টগ্রামে পৌঁছবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। সেখানে ১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

তিন টেস্ট ম্যাচের পর সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ হবে ২১ ও ২৩ নভেম্বর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ।

এরপর ২৪ নভেম্বর দুই দলই ফিরবে ঢাকায়। ২৬ ও ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ তিনটি ওয়ানডে।

জেডআই