বাংলাদেশের সিরিজ নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ হাতে রেখেই। কার্যত সিরিজের ৫ম ও শেষ টি-টোয়েন্টিটি বড় কোনো গুরুত্ব বহন করছে না।
তবুও দাপটে সিরিজ শেষ করার একটা লক্ষ্য তো থাকছেই।
বারবার জয় হাতের নাগালে পেলেও টসটা কিছুতেই নিজেদের করে নিতে পারছে না।
শেষ ম্যাচেও টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ নামছে ফিল্ডিংয়ে।
৫ ম্যাচ সিরিজে প্রথম ২টি-টোয়েন্টি জিতে সিরিজ জয় প্রায় হাতের নাগালে নিয়ে এসেছিল টাইগাররা।
কিন্তু সময়মতো ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৩য় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭৬ রানে অলআউট করে পায় বড় জয়।
তবে ৪র্থ ম্যাচে আর সফরকারি দলকে পাত্তা দেয়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল।
কিউইদের ৯৩ রানে অলআউট করে ৬ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এইচএন





