বিপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। ১২৯ রানের লক্ষে ব্যাট করছে রংপুর রাইডার্স।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। প্রথম দিকে একের পর এক উইকেটের পতন ঘটলেও শেষের দিকে এসে মেহদি হাসান মিরাজ (৪১) এবং ফরহাদ রেজার(৪৪) রানের সুবাদে ৭ উইকেট হরিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে রাজশাহী কিংস।
চারদিনের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। এর আগে গত গত শুক্রবার প্রথম দেখায় রাজশাহীর কাছে ১২ রানে হেরেছিল রংপুর।
বর্তমানে আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে রংপুর। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজশাহী আছে রংপুরের পরেই। সেরা চারে থেকে প্লে-অফে খেলার লড়াইয়ে দুই দলের জন্যই তাই আজকের ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ।
এআই





