নিয়ম ভঙ্গ করে ফুটবলারদের দলবদল করানোর অভিযোগে ট্রান্সফার কাপে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রাশন ফর স্পোর্টসে (সিএএস) ক্লাব দু’টির করা আবেদন খারিজ করার পর এই সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এ ব্যাপারে এক বিবৃতিতে ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ১৮ বছরের কম বয়সী ফুটবলারদের দলবদলের ক্ষেত্রে স্প্যানিশ ক্লাবগুলোকে ফিফা সংবিধানের ৫, ৯ ও ১৯ নম্বর অনুচ্ছেদ অনুসরণ করতে হবে।

এছাড়া বিবৃতে আরও বলা হয়েছে, ফিফা সংবিধান অনুযায়ি কেবলমাত্র তিনটি শর্তেই ১৮ বছরের কম ফুটবলারদের দলবদল করানো যায়। কিন্তু রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো সেই শর্ত ভঙ্গ করেছে। ফলে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে ফিফা।

এদিকে, এ ব্যাপারে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএএসে আবারও আপিল করবে তারা। প্রসঙ্গত, দলবদল সংক্রান্ত এ অনিয়মের ফলে আগামী ২০১৮ সাল পর্যন্ত ফুটবলার বদলবদলও করাতে পারবে না এই ক্লাব দু’টি।

এর আগে একই কারণে ২০১৪ সাল দুই ট্রান্সফার মৌসুমের জন্য নিষিদ্ধ ছিল আরেক জায়ান্ট ক্লাব বার্সেলোনা।

এমএনজে