প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে এসে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। এবার স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি তারা। আর শতরান পূর্ণ করার আগে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে আসঘর ও শেনওয়ারির শতরানের জুটিতে বড় সংগ্রহের পথে আফগানরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ক্রিজে আছেন আসঘর স্তানিকজাই (৬১) ও শেনওয়ারি (৫৬)।
শনিবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। স্বাগতিক বোলারদের তোপে শুরু থেকেই বিপদে পড়ে যায় আফগান ব্যাটসম্যানরা। দলীয় মাত্র ৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
রুবেল হোসাইনের বলে প্রথমেই এলবিডব্লউর ফাঁদে পড়েন ওপেনার মোহাম্মদ শাহজাদ। এরপর উদ্বোধনী জুটির করিম সাদিকের সঙ্গে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন ওয়ানডাউনে নামা নাজিবুল্লাহ জাদরান। তাদের ব্যাট ভর করে পাওয়ার প্লে পার করে আফগানরা।
তবে ১১.৬ বলে আরাফাত সানির হাতে ফিরতি ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন সাদিক (১২)। দলের রানের খাতায় আর তিন রান যোগ হতেই আরাফাতের বলেই সাজঘরে ফিরে যান ২১ রান করা জাদরান। পরে ২৪ রান করে নাঈম ইসলামের হাতে রান আউটের ফাঁদে পড়েন নওরোজ।
দলের ভরসার পাত্র অধিনায়ক মোহাম্মদ নবী এদিন মাঠে সুবিধা করতে পারেননি। মাত্র সাত রান করেই মুমিনুল হকের বলে নাসির হোসাইনের হাতে ক্যাট আউট হন তিনি।
খেলা
বড় সংগ্রহের পথে আফগানরা
প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে এসে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। এবার স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি তারা।





