পাকিস্তানের বিপক্ষে নিজেদের বাঁচা-মরার ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছে ভারত।
কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হতে বিলম্ব হওয়ায় উভয় সাইড ১৮ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে।

ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, হাদ্রিক পান্ডে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, আশিস নেহরা ও জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান দল: শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।