সাকিব এবং ইউসুফ পাঠানের অসাধারন ব্যাটিংয়ে কোলকাতার সংগ্রহ ১৫৮ রান।পরপর চার উইকেট পতনের পর কোলকাতার হাল ধরেছিলেন সাকিব ও ইউসুফ পাঠান।
অনেকদিন পর রান ফিরলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঁচ ম্যাচ খেলে ব্যাটিং করেছেন তিনটিতে। রান করেছেন ১১, ৬ আর ৩।
রবিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে পেলেন ফিফটি। এজন্য অপেক্ষা করতে হলো অনেক ম্যাচ। ৪২ বলে অর্ধশতক স্পর্শ করা সাকিব। শেষ পর্যন্ত তিনি ৪৯ বলে ৬৬ রানে অপরাজিত থেকে বিশ্বকে দেখিয়ে দিলেন অলরাউন্ডারের অকৃত্রিম নৈপূন্য। ৬৬ রানের ইনিংসে চার মেরেছেন চারটি ও ছক্কা হাকান ছয়টি ।
এ পর্যন্ত প্রথম ৯ ম্যাচের ৬ টিতে জিতেছে কেকেআর। আর গুজরাট ১০ ম্যাচের ৬টিতে জিতেছে।
এআই





