আফগান ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ নবী বলেছেন, বাংলাদেশকে সদ্য সমাপ্ত এশিয়া কাপে আমরা হারিয়েছি। ওই একটি জয়ের পর আমাদের ছেলেরা বেশ উজ্জীবিত। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আবারও হারাব।
কারণ দ্বিতীয় রাউন্ডে যেতে তারাই আমাদের বড় বাধা।
সোমবার সকালে চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আফগান অধিনায়ক। সেখানেই দলের শক্তি ও সামর্থ সম্পর্কের দিকটি তুলে ধরেন নবী।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেদারল্যান্ডের সঙ্গে ১২ মার্চ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।
তিনি বলেন, ‘আবার আফগানিস্তান বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের প্রাথমিক লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া। আর বাংলাদেশকে হারানো অসম্ভব ব্যাপার নয়।’
এশিয়া কাপ থেকে বিদায়ের পর চট্টগ্রামে অবস্থান করে অনুশীলন করে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার লক্ষ্যে তারা চট্টগ্রামে অবস্থান করছেন। অবশ্য ১৬ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ঢাকাতেই হবে।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তান।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]