স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে আজ মাঠে নেমেছে পাকিস্তান। হারের স্পোর্টস ক্লাবে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান করে শহীদ আফ্রিদির দল। জয়ের জন্য ১৩৭ রান দরকার জিম্বাবুয়ের।
পাকিস্তানের রয়েছে বিশ্বের অন্যতম সেরা এবং স্বীকৃত বোলিং আক্রমন। তাছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে দলটিকে বেশ শক্তিশালী প্রতিপক্ষই মনে করা হয়। তবে সেই পাকিস্তান ব্যাটসম্যানদেরকেই জিম্বাবুয়ের বোলারদের সামনে নাকাল হতে দেখা গেছে।
রোববার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি আফ্রিদি। তবে ব্যাট করতে নেমে স্বাগতিক পেসার চামু চিভাবার তোপের মুখে পড়ে পাকিস্তানী ব্যাটসম্যানরা।
২৯ রানের মধ্যে টপ অর্ডারের তিনটি উইকেট তুলে নেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে গিয়ে শোয়েব মালিক আর উমর আকমল একটু ধরে খেলতে না পারলে বড় বিপর্যয়েই পড়তে হতো সফরকারীদের।
শোয়েব মালিক আর উমর আকমল গড়েন ৪২ রানের জুটি। ১৪ রান করে আউট হন উমর আকমল। সর্বোচ্চ ৩৫ রান করেন শোয়েব মালিক।
৬ নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ রিজওয়ান করেন ৩২ বলে ৩৩ রান। এছাড়া ১২ বলে ১৯ রান করেন ইমাদ ওয়াসিম। আফ্রিদি আউট হয়ে যান মাত্র ২ রান করে।
শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোরশিটে ২০ ওভার শেষে সংগ্রহ দাড়ায় ১৩৬ রানে। জিম্বাবুয়ের চামু চিভাবা সর্বোচ্চ ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সন্ত্রহ ৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৬ রান।
এমকে





