প্রাক-মৌসুম প্রস্তুতি দারুণভাবেই শেষ করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এমিরেটস কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। টুর্নামেন্টের ফাইনালে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে জার্মানির উলফসবার্গকে।

এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করতে পারেনি আর্সেনাল ও উলফসবার্গ। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে জেফ রেইনে-আডিলেডের পাস থেকে গোল করেছেন আর্সেনালের থিও ওয়ালকট। বাকি সময় দু’একটি বিচ্ছিন্ন আক্রমণ হলেও ব্যবধানে হেরফের হয়নি। তাই এ ব্যবধানে জিতেই শিরোপা উৎসব করেছে আর্সেনাল।

উলফসবার্গকে হারিয়ে লম্বা বিরতির পর আবারও প্রতিযোগিতার শিরোপা জিতেছে আর্সেনাল। কারণ ২০১০ সালের পর ফের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

কেএইচ