ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। বুধবার গ্রানাডার ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখন ক্রিজে আছেন ওপেনার তামিম ইকবাল (৭) ও এনামুল হক (৮)।

ক্যারিবীয়দের মাঠে এই ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভাগ্যের লড়াইয়ে জয় পেয়ে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক ডোয়াইন ব্রাভো।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাসির হোসাইন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসাইন ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, লেন্ডি সিমন্স, ডোয়াইন ব্রাভো, পোলার্ড, রামদিন, হোল্ডার, সুনিল নারাইন, রবি রামপাউল, কেমার রোচ।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই