বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় দিনে কৌশল সিলভার সেঞ্চুরিতে লিড নিয়েছে শ্রীলঙ্কা। এই রিপোর্ট লেখা পর্যন্ত মাত্র এক উইকেটের বিনিময় ২৩৩ রান সংগ্রহ করেছে তারা।
মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিনে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগের দিনের ৬০ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা পৌঁছে যায় দলীয় ১১৮ রানে। এরপর সাকিব আল হাসানের বলে রবিউল ইসলামের হাতে ক্যাচ আউট হন ওপেনার দিমুথ করুনারত্নে। প্রথম দিনের ২৮ রান নিয়ে খেলা শুরু করা এই ব্যাটসম্যান করেছেন ৫৩ রান।
এরপর লঙ্কানদের রানের চাকা সচল রেখেছেন ওপেনিং জুটির কৌশল সিলভা ও অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। দেখতে দেখতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূরণ করেছেন সিলভা। এদিকে ৪৫তম হাফ-সেঞ্চুরি পূরণ করেছেন ২০০০ সালে অভিষেক হওয়া সাঙ্গাকারা। ১০৭ রান কার সিলভার সঙ্গে ৫৯ রান নিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন সাঙ্গাকারা।
এর আগে প্রথম দিন শেষ হওয়ার আগে মাত্র ২৩২ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায় বাংলাদেশের।
[justify][size=4][font=SolaimanLipi]ঢাকা,২৮জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই[/font][/size][/justify]





