বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট আধিনায়ক মুশফিকুর রহিমের কুরবানির পশু জবেহের ছবি ফেসবুক থেকে সরে নেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ফেসবুক জগতে।

গত শুক্রবার পবিত্র ঈদুল আজহার দিন মুশফিকুর রহিম তার বাড়িতে কুরবানির পশু জবেহের সময় ছবি তুলে ছবিটি ফেসবুকে আপলোড করেন।

তারপর বেসরকারী টিভি চ্যানেল 'চ্যানেল আইয়ের' অনলাইন ভার্সনে ‌‌''রক্তাক্ত ছবিটি প্রত্যাহার করে উদাহরণ সৃষ্টি করুন প্রিয় ক্যাপ্টেন'' শিরনামে একটি মতামত প্রকাশ করা হয়। তারপর থেকেই আলোচনায় আসে ঐ ছবিটি। এরপর মুশফিকুর রহিম ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন।                         

           

তারপর শনিবার তিনি তার ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশ্যে লেখেন-

''প্রিয় বন্ধুগণ, কাল থেকে অনেকেই বিভিন্ন বার্তা পাঠাচ্ছেন এই বলে যে, কোন নির্দিষ্ট একটি ছবি নামিয়ে নিয়েছি।

সবার অবগতির জন্য জানাতে চাই, সেই নির্দিষ্ট/ছবিটি কোন মানুষ, ধর্ম, গোত্র বা জাতিকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আঘাত করতে পোস্ট করা হয়নি।

যেহেতু ভক্তদের মাঝে অনেকেই অনেক দেশ, ধর্ম ও জাতির অন্তর্ভুক্ত তাই সবার কথা বিবেচনায় এনে ছবিটি সরিয়ে দেয়া হয়েছে। আশা করছি, সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান হবে এবং এখানেই এ বিষয়ের আলোচনার সমাপ্তি ঘটবে।''

এই পোস্টের নিচে মুশফিরেক হাজার হাজার ভক্তরা নানাবিধ মন্তব্য করতে থাকেন। যার কারণে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে আরো একটি পোস্ট করেন। যাতে তিনি লেখেন- আমি পোস্টটি সরিয়ে নিয়েছি কারণ ঐ ছবিটিতে রক্ত দেখা যাচ্ছিলো যা ভয়ঙ্কর। বিশেষকরে শিশুদের জন্য।

এআই