টি-টোয়েন্টি ক্রিকেট যে শুধু ব্যাটসম্যানদের লড়াই সেটা আবার প্রমাণিত হলো। ব্যাটসম্যানদের কাছে পাত্তাই পাচ্ছে না বোলাররা। ফলে কোনো দলকে দুই শ' ঊর্ধ্বো স্কোর করেও নিশ্চিত জয়ের স্বপ্ন দেখতে পারে না। এমনটাই ঘটল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হায়দ্রাবাদ ও পাঞ্জাবের ম্যাচে। ২০৫ রান করেও হেরেছে হায়দ্রাবাদ। এই স্কোর তাড়া করে ৬ উইকেটে জিতেছে পাঞ্জাব।
বুধবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় পাঞ্জাব। কিন্তু তাদের বোলারদেরকে বেধড়ক পিটিয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ।
দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন নমন ওঝা। মাত্র ৩৬ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া শেখর ধাওয়ানের ৪৫ ও ওয়ার্নারের ৪৪ রান উল্লেখযোগ্য।
জবাবে ১৮.৪ ওভারে ছয় উইকেট হাতে থাকতেই ২১১ রান জমা করে পাঞ্জাব। জয়ের জন্য এক রান বাকি থাকলেও ছক্কা হাঁকিয়েছেন বেইলি। বৃদ্ধিমান সাহা দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন। ২৬ বলে ৫৪ রান করেন তিনি। উদ্বোধনী জুটির মানান ভোহরা মাত্র ২০ বলে ৪৭ রান করে রান আউট হন। এদিকে ২২ বলে পাঁচটি ছক্কা ও দুটি চার হাঁকিয়ে ৪৩ রান করেন ম্যাক্সওয়েল। এছাড়া বেইলির ১৯ বলে হার না মানা ৩৫ রান উল্লেখযোগ্য।
ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি) //জেডআই