বাংলাদেশের সঙ্গে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়। আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।
তার আগে আজ ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচের জন্য মুখোমুখি হয়েছে ইংল্যান্ড।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি একাদশ।
এমএনজে





