২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল বোলার তে পারতেন কাটার বয় মুস্তাফিজুর রহমান।কিন্তু ইঞ্জুরি এবং নানা জটিলতায় তিনি বেশির ভাগ ম্যাচে খেলতেই পারেননি।

সাকিব, তামিম, মুস্তাফিজদের প্রখর আলোর কারণে অনেকটা অন্ধকারেই থেকে যান আল আমিন হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার।

এই বছর আল আমিন ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে প্রথম অবস্থানে আছেন। ২য় অবস্থানে আছেন ভারতের অশ্বির ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়ে। ৩য় অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব এই বছর আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে ১৫ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন।

যদিও ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ পড়ে গিয়েছিলেন। তবে হাল ছেড়ে দেননি আল আমিন। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ও টি২০ সিরিজে আবারো জাতীয় দলে ফিরে আসেন তিনি। এরপর বিপিএলে বরিশালের হয়ে হ্যাটট্রিক করে সবাইকে অবাক করে দেন আল আমিন।

এ বছর টি২০ এশিয়া কাপে ও টি২০ বিশ্বকাপে অসাধারণ বল করে টি২০ আইসিসি বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে চলে আসেন আল আমিন। তবে টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচ গুলোতে ঠিকমতো উইকেট না পাওয়ার কারণে র‌্যাঙ্কিংয়ে কিছুটা অবনতি হয়েছে আল আমিনের।

বাংলাদেশ জাতীয় দল হয়ে টেস্ট ওয়ানডে ও টি২০ সব ফরম্যাট খেলা আল আমিন বোলিংয়ে সুইং‚ বাউন্সার‚ গতি সবকিছু দারুণভাবে ব্যবহার করে নিজের অভিজ্ঞতার প্রমাণ রেখেছেন।

 

এমআইএস।