চলতি মৌসুমের শুরু থেকেই লা লিগায় দুর্দান্ত ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু শীর্ষস্থানটি দীর্ঘ দিনের জন্য দখল করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা। শনিবার ভ্যালেন্সিয়ার কাছে বার্সা হেরে যাওয়া ফের সুযোগ পায় অ্যাটলেটিকো। এবার আর ভুল করেননি ডিয়াগো কোস্টারা। রোববার প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদকে ৪-০ গোলে হারিয়ে সবার উপরে জায়গা করে নিয়েছেন তারা।
রোববারের ম্যাচে জয়ের ফলে ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
এদিন নিজেদের মাঠ স্টেডিও ভিনসেন্ট কালদেরোনে রিয়াল সোসিয়াদকে স্বাগত জানায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটিতে বড় জয় পেয়ে ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা।
ঘরের মাঠে খেলার নিয়ন্ত্রণ ছিল অ্যাটলেটিকোর হাতেই। ৩৭ মিনিটে সেটাকে ফলাফলে রুপান্তরিত করেন সাবেক বার্সা স্ট্রাইকার ডেভিড ভিয়া। এই গোলটিতে অবদান রাখা ডিয়াগো কোস্টা গোলের দেখা পান খেলার ৭২ মিনিটে। তার গোলেই ২-০তে লিড নেয় স্বাগতিকরা।
ডিয়াগো কোস্টার গোলের দুই মিনিটের মধ্যেই কুকির পাস দেয়া বল সোসিয়াদের জালে জড়িয়ে দেন মারিন্দা। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে আরেকটি গোল করেন ডিয়াগো রিবাস।
খেলা
সবাইকে ছাড়িয়ে অ্যাটলেটিকো
চলতি মৌসুমের শুরু থেকেই লা লিগায় দুর্দান্ত ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু শীর্ষস্থানটি দীর্ঘ দিনের জন্য দখল করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তারা।





