পাকিস্তানের প্রথম ইনিংস থেকে ২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু এনে দিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
তামিম ইকবাল ওয়ানডে স্টাইলে অর্ধশতক তুলে নিয়েছেন। তবে ইমরুল টেস্ট মেজাজে অর্ধশতক পেয়েছেন। তামিম অর্ধশতক পূরণ করেন ৬৩ বলে, ৭ বাউন্ডারিতে। আর ইমরুল ৮০ বলে অর্ধশতক করেন ৭ চার ও এক ছক্কায়।
প্রতিবেদন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভার শেষে ১৪২/০। ক্রিজে আছেন তামিম ইকবাল ৮৫ ও ইমরুল কায়েস ৫৬ রানে।
এর আগে চতুর্থ দিনে লাঞ্চের আগে পাকিস্তান ৬২৮ রানে গুটিয়ে যায়। সফরকারীরা লিড পায় ২৯৬ রানের। বাংলাদেশের পক্ষে ৬ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৩২ রান।
কেএইচ





