ইনজুরি আক্রান্ত পেসার রাহাত আলীর পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে ডাকা হয়েছে অল রাউন্ডার বিলাওয়াল ভাট্টিকে। পিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে ৬ মে থেকে ঢাকায় শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও আগে শ্রীলংকা থেকে সময়মত বিলাওয়াল বাংলাদেশে পৌঁছাবে।

এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশে দলীয় ব্যবস্থাপনার সাথে আলোচনা কওে জাতীয় নির্বাচক কমিটি পাকিস্তানের টেস্ট দলে রাহাতের স্থানে ভাট্টির অন্তর্ভূক্তির সিদ্ধান্ত নিয়েছে।’

২৩ বছর বয়সী ভাট্টি বর্তমানে পাকিস্তান এ’ দলের হয়ে শ্রীলংকা সফওে রয়েছেন এবং দ্বিতীয় টেস্টেও আগে তিনি জাতীয় দলের সাথে যোগ দিবেন। বর্তমানে খুলনায় প্রথম টেস্টে দল দুটি মোকাবেলা করছে। বাংলাদেশ সফরের আগে এবং সফর চলাকালীন বেশ কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি নিয়ে পাকিস্তান বেশ দুঃশ্চিন্তায় রয়েছে।

এর আগে আঙ্গুলের হাড়ে চিড় ধরায় ব্যাটসম্যান শোয়েব মাকসুদ এবং পিঠের সমস্যার কারণে পেসার সোহাইল খান সফর শুরু হবার আগেই দল থেকে ছিটকে পড়েছেন। একদিনের সিরিজ চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পেসার ইহসান আদিল ও রাহাত আলী এবং লেগ স্পিনার ইয়াসির শাহ আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি২০ ম্যাচের প্রত্যেকটিতে পরাজিত হয়ে ইতোমধ্যেই বেশ চাপের মধ্যে আছে সফরকারী পাকিস্তান।

জেডআই