পর্তুগালের মাদেইরা শহরেই শৈশব কেটেছে বিশ্ব ফুটবলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার নিজ শহরে নিজের আদলে আরেক রোনালদোকে ভক্তদের জন্য উন্মুক্ত করে দিলেন এই পর্তুগীজ তারকা।

শনিবার মারাকে স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টাইন ক্লাব সান লোরেনজোকে ২-০ গোল পরাজিত করে প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালে চতুর্থ এই শিরোপা জয়ের আনন্দ উদযাপনের পরপরই পর্তুগীজের ছোট দ্বীপ শহরটিতে ভক্তদের সংষ্পর্শে আসেন রোনালদো। ভাস্কর্য উন্মুক্ত অনুষ্ঠানে তার সাথে পরিবারের সদস্যরা ছাড়াও হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রোনালদো বলেন, এই ধরনের একটি অনুষ্ঠানে আসতে পারাটা সত্যিই জীবনের একটি বিশেষ মুহূর্ত।

এসময় তার মা ডোলোরেস আভেইরো বলেন, রোনালদো কখনই তার মূল ভুলে যায়নি।

রোনালদোর নিজ শহরে তার নিজস্ব একটি যাদুঘর আছে যেখানে বিভিন্ন সময়ে ক্যারিয়ারের প্রাপ্ত বিভিন্ন ট্রফিগুলোকে রাখা হয়েছে, যার মধ্যে আছে দুটি ব্যালন ডি অর শিরোপা। আশা করা হচ্ছে তৃতীয়টি এবারও দখল করতে যাচ্ছেন এই তারকা। এই যাদুঘরের অংশ হিসেবেই প্রায় ৩.৪ মিটার উচ্চতার এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। এটা তার জন্য মাদেইরা শহরবাসীর একটি সম্মাননা স্মারকও।

জেডআই