ডিপিএলে রান খরায় ভুগছিলেন লিটন কুমার দাস। অথচ গত আসরে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহক ছিলেন তিনি। আবাহনীর হয়ে ৪২.৮৭ গড়ে ৬৮৬ রান করেছিলেন করেছিলেন এই ব্যাটসম্যান।

কিন্তু আজ খরা কাটিয়ে দুর্দান্ত এক শতক হাকিয়েছেন এই ড্যাশিং ব্যাটসম্যান। ১০২ বলের শতকে বাউন্ডারি ছিল ১২টি! আর ছক্কা হাকিয়েছেন একটি।

শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করে অর্ধশতক তুলে নেন তিনি। ৬০ বল মোকাবেলা করে পঞ্চাশের কোটা পার করেন তিনি। আর শতক তুলতে বল খেলেন ১০২টি।

পরে ১৩৯ রানের চমৎকার ইনিংস খেলে মোহামেডানের আরিফুল হকের বলে আউট হন লিটন।

এমআইএস