বাসার গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত হোসেন ও তার স্ত্রীকে যে কোন মুহুর্তে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন। গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি (১১) কে পুলিশ চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

তিনি জানান, রোববার দুপুরের দিকে বাসার গৃহকর্মী কাউকে না বলে বাসা থেকে চলে গেছে- মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করেন ক্রিকেটার শাহাদাত হোসেন। সন্ধ্যার দিকে পল্লবী থানাধীন কালসী এলাকা থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, উদ্ধারের পর গৃহকর্মী হ্যাপি পুলিশকে জানায় শাহাদাত ও তার স্ত্রী মিলে তাকে মারধর করেছে। আরো মারবে এমন আশঙ্কায় সে কাউকে না বলে পালিয়েছে। পরে গৃহকর্মীকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়।

এআই