টি-টোয়েন্টিতে নতুন মুখ হলো দুই ক্রিকেটারের শুভাগত হোম ও নুরুল হাসানের।
বাংলাদেশেরর টি-টোয়েন্টিতে দুজনেরই অভিষেক হয়েছে শুক্রবার।মূলত বিপিএলের তৃতীয় আসরে নজরকাড়া পারফর্মেন্স দিয়ে প্রাথমিক দলে জায়গা করে নিয়েছিলেন এই দুইজন।
এরপর জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলেও সুযোগ পান শুভাগত হোম ও নুরুল হাসান। আজকের ম্যাচে শুভাগত হোম বোলিং অলরাউন্ডার এবং নুরুল হাসান উইকেটকিপিং সহ লোয়ার অর্ডারে ব্যাটিং দিয়ে ভূমিকা পালন করবে।
অভিষেকের অপেক্ষায় থাকা আরেক ক্রিকেটার আবু হায়দারের জায়গা হয়নি ১ম একাদশে। তবে পরের ম্যাচেই তাকে সুযোগ দেয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
খুলনায় ১ম ওয়ানডেতে এই মুহূর্তে টসে জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে।
এমবি





