ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেও কিংসটাউনে বৃষ্টি হচ্ছে। ফলে মাঠে নামতে পারছে না বাংলাদেশ। ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে।
প্রথম দিনের ম্যাচেও দুই দফায় বৃষ্টি হয়েছিল। তবে সেদিন প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ২৬৪ রান সংগ্রহ করেছিল। আর বাংলাদেশ নিয়েছিল চারটি উইকেট।
দ্বিতীয় দিনের খেলা এখন পর্যন্ত শুরু হয়নি। ক্রিজে নামার অপেক্ষায় আছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল (১ রান) ও ক্রিগ ব্রার্থহোয়াইট (১২৩ রান)।
এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও টেন ক্রিকেট।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





