অনেক দিন থেকেই রেকর্ড গড়েছে ব্রাজিল বিশ্বকাপ। পিছিয়ে নেই গোলের দিক থেকেও। গ্রুপ পর্বের পর নক আউট পর্বে গোল সংখ্যা কিছুটা কমলেও একেবারেই পিছিয়ে নেই। শেষ ১৬'র লড়াইয়ে ৮ ম্যাচে মোট গোল হয়েছে ১৮টি। এর ধারাবাহিকতা বজায় থাকলে গোলসংখ্যার রেকর্ড গড়বে সাম্বার দেশের বিশ্বকাপ। ছাড়িয়ে যাবে ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের ১৭১ গোলের রেকর্ড।
২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব গোলবন্যা দেখেছিল। ৪৮ ম্যাচে মোট ১৩৬ গোল হয়েছিল। গ্রুপ ও নক আউট পর্ব নিয়ে মোট গোলসংখ্যা ১৫৪। এখনো ৮ ম্যাচ বাকি আছে।
নকআউট পর্বে নেদারল্যান্ডস-মেক্সিকো, জার্মানি-আলজেরিয়া ও বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচে সর্বাধিক তিনটি করে গোল হয়। এছাড়া দু’টি ম্যাচের মীমাংসা হয় পেনাল্টি শটে। অবশিষ্ট তিনটির ভাগ্য নির্ধারণ হয় অতিরিক্ত সময়ে।
তবে এবারের বিশ্বকাপে সর্বাধিক গোলের ম্যাচটি অনুষ্ঠিত হয় ফ্রান্স-সুইজারল্যান্ড’র মধ্যে। ২০ জুনের ওই ম্যাচে গোল হয় ৭টি।
এছাড়া ১৩ জুন স্পেন-নেদারল্যান্ড ম্যাচে গোল হয় ৬টি। ২২ জুন দক্ষিণ কোরিয়া-আলজেরিয়া ম্যাচেও হয় ৬ গোল।
২৩ জুন ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে, ২৪ জুন জাপান-কলম্বিয়া ম্যাচে, ২৫ জুন আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে এবং ১৮ জুন অস্ট্রেলিয়া-নেদারল্যান্ড ম্যাচে গোল হয় ৫টি।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই





