উয়েফা চ্যাম্পিয়নস লীগে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি। মঙ্গলবার রাতে তারা চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে।

ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সে ৩৯ মিনিটে সুইস তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

প্রথমার্ধের যোগ করা সময়ে নাইজেরিয়ার মিড-ফিল্ডার জন ওবি মিকেলের গোলে সমতায় ফেরে চেলসি। ডিয়েগো কস্তার পাস থেকে তিনি এই গোল করেন।

দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণের পর আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না। তবে বদলি নেমে মাত্র চার মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে নেন উরুগুয়ের ফরোয়ার্ড কাভানি। আর শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এ জয়ে লিগের শেষ আটের লড়াইয়ে এগিয়ে থাকল পিএসজি। ফিরতি লেগে তারা চেলসির ঘরের মাঠে ড্র করতে পারলেই হবে।

তবে চেলসির আশা একেবারে শেষ হল, তা নয়। প্রতিপক্ষের মাঠে একটি গোল করায় দ্বিতীয় লেগে ১-০ গোলে জিততে পারলেই হবে। 'অ্যাওয়ে গোলের' সুবিধা নিয়ে তারা কোয়ার্টার ফাইনালে যেতে পারবে। আগামী ৯ মার্চ স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দু'দল।

ওএফ