ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নরা ফ্রান্সে অবস্থান করছে। কিন্তু হঠাৎ এক বিপত্তি দেখা দিয়েছে।
যে হোটেলে উঠেছে জার্মানি দল সেখানে বোমা আতঙ্ক দেখা দেয়। আর সেই আতঙ্কে হোটেল পরিবর্তন করে বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়নরা।
বোমা আতঙ্ক ছড়িয়ে পরার পর পরই পুলিশ হোটেলে তল্লাশি শুরু করে। তারা প্রত্যেক রুমে রুমে যায় এবং তল্লাশি করে। কিন্তু বোমা সদৃশ কিছু পায়নি।
২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স। ঘরের মাঠে প্রীতি ম্যাচে জয় তুলে নিয়ে সেটার প্রতিশোধ নিতে চাইবে স্বাগতিকরা।
এসএইচ





