খ্রিস্ট ধর্মাবলম্বিদের বড় দিন শেষ হয়েছে। কিন্তু উৎসবের রেশটা এখনো রয়ে গেছে।

সেই উৎসবে নতুন মাত্রা যোগ করেছে রিয়াল মাদ্রিদের নতুন জার্সি। বড়দিনের সময় ভক্ত-সমর্থকদের জন্য নতুন জার্সি বাজারে এনেছে রিয়াল। এই জার্সি পরে ৩০ ডিসেম্বর এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে রোনালদো-বেলরা।

নতুন এই জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের লোগো সংযুক্ত করা হয়েছে। গত ২০ ডিসেম্বর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোকে ২-০ গোলে হারিয়ে অধরা এই শিরোপা জয় করে রিয়াল।

ক্লাব বিশ্বকাপের প্রথম শিরোপা হওয়ায় এতোটা ঘটা করে তারা জার্সিতে সেটার লোগো সংযুক্ত করেছে। যেমনটা বিশ্বকাপ জয়ের পর জার্মানি তাদের জার্সিতে করেছিল। আগে তাদের জার্সিতে তিনটি তারকা চিহ্ন ছিল। বিশ্বকাপ জয়ের পর জার্মানির জার্সিতে চারটি তারকা চিহ্ন যোগ করা হয়।

রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকরা নতুন এই জার্সি যেকোনো সময় কিনতে পারবেন। ইতিমধ্যে এই জার্সি কিনতে রিয়াল মাদ্রিদের দোকানে সমর্থকরা ভীড় জমাতে শুরু করেছে। বিক্রিও হচ্ছে বেশ।

কেএইচ