শুরুটা ভালো করেও প্রথম ওভারেই উইকেট হারালো ঢাকা ডায়নামাইটস। ওভারের তৃতীয় বলে রংপুর রাইডার্সের স্পিনার সোহাগ গাজীর বলে শহীদ আফ্রিদিকে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদি মারুফ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ ৪৫ রান ।

অথচ প্রথম বলেই ছক্কা হাকান এবারের আসরে চমক জাগানো ব্যাটসম্যান মারুফ। পরেই বলেই আরও একটি চার মারেন। তবে তৃতীয় বলেও মারতে গিয়ে আউট হন।

এর আগে ঢাকা ডায়নামাইটস বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। আসরের এটি নবম ম্যাচ।

রংপুর এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। আর ঢাকা দুই ম্যাচের একটিতে জয় ও অপরটিতে হেরে তিনে রয়েছে। দু’দলেরই এটি তৃতীয় ম্যাচ।

রংপুর রাইডার্স একাদশ: নাঈম ইসলাম (অধিনায়ক), শহীদ আফ্রিদি, সোহাগ গাজী, সৌম্য সরকার, রুবেল হোসেন, আরাফাত সানি, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ শাহজাদ ও মুক্তার আলী।

ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, মেহেদি মারুফ, ডোয়েন ব্রাভো, নাসির হোসেন, মোহাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু ,সানজামুল ইসলাম, রবি বোপারা, মোহাম্মদ শহীদ ও সেকেগু প্রসন্ন।

 

এমই