জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্ত:বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ শনিবার সকালে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।পরে তিনি উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ড. আবদুল্লাহেল কাফী। স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিফাতুল্লাহ।
উদ্বোধনী খেলায় জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ৩-২ গোলে আইন ও বিচার বিভাগকে পরাজিত করে।
এমকে





